আজ সকালে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের অধীনে ১ম খন্ড লাঙ্গুলিয়ায় উদ্ধার হল দুটি তাজা বোমা। এলাকায় আতঙ্ক ছড়ালে পুলিশ ঘটনা স্থলে পৌছায় এবং বোমা দুটিকে জলে চুবিয়ে নিস্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা যায় এক মহিলা ঝাড়ু দিতে গিয়ে বোমা দেখে চিৎকার শুরু করে দেয়। পরে লোকজন জমা হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর স্থানীয় কয়েকজনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরে পুলিশ । স্থানীয় বাসিন্দা দীপক পাল জানান"পুলিশকে বুরো আঙ্গুল দেখিয়ে সমাজ বিরোধীরা যেভাবে মুরি মুড়কির মতো যেখানে সেখানে বোমা রাখছে তাতে পুলিশ সম্পূর্ণ রূপে ব্যর্থ। পুলিশের আরো সক্রিয় হওয়া উচিত। " এব্যাপারে পুলিশ স্থানীয় বাসিন্দাদের কোনো প্রত্যুত্তর না দিয়ে থানার বড়োবাবুর সঙ্গে যোগাযোগ করতে বলেন বলে জানা যায়।
বিস্তারিত ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ