SER-10,শিলিগুড়ি,০৭ ডিসেম্বর ২০১৯ : গত শুক্রবার দ্বিতীয়বারের মতো জেলা সভাপতি পদে নির্বাচিত হয় অভিজিৎ রায় চৌধুরী ।কিন্তু দ্বিতীয়বারের মতো জেলা সভাপতি পদের চেয়ারে বসা সম্ভব হলো না বিজেপি জেলা সভাপতির অভিজিৎ রায় চৌধুরীর।
গতকাল রাতে ৩ টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় শিলিগুড়ির এই বিজেপি নেতা অভিজিৎ রায় চৌধুরীর । জানা গিয়েছে গতকাল তিনি সড়ক পথে ছোট গাড়ি করে কলকাতা থেকে শিলিগুড়ির পথে রওনা হয়েছিলেন কিন্তু রাত ৩টা নাগাদ বহরমপুর থানার ডাকুরি মোড়ের কাছে ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে।
নতুন জেলা সভাপতির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়ির বিজেপি কর্মী ও সমর্থকদের মাঝে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ