Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়ার উপর হামলা-অভিযোগের তীর বিজেপির দিকে



গতকাল রাতে সিতাই বিধান সভার বিধায়ক মাননীয় জগদীশচন্দ্র বসুনিয়ার উপর বিজেপি দুষ্কৃতিদের হামলা হয় বলে অভিযোগ।

গতকাল কোচবিহার বই মেলার উদ্বোধন উপলক্ষ্যে তিনি কোচবিহারে যান।সেখান থেকে রাতে বাড়ি ফেরার সময় গোসানিমারীতে তার উপর গোটা ১৫/২০জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায় বলে  অভিযোগ।তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেয় ও তাকে গাড়ি থেকে বের করে আঘাত করে।তার দেহরক্ষীও আহত হয়।
চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় মানুষ আসলে তিনি প্রাণে বেঁচে যান।তারা সবাই বিজেপির লোক বলে দাবী করেন বিধায়ক।তার বুকের একটি পাঁজর ভেঙ্গে যায় বলে  জানা যায়।এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।

    কোচবিহারের লোকসভা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় জানান,বিজেপির এই বর্বরতার প্রতিবাদের আজ গোসানিমারীতে প্রতিবাদ মিছিল হবে।তারপর সারা জেলায় গণতান্ত্রিক পথে প্রতিবাদ হবে বিজেপির দুষ্কৃতিদের বিরুদ্ধে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code