১৯ পেরিয়ে ২০ হতে আর মাত্র একদিন বাকি। তবে সোশ্যাল মিডিয়ায় এখনই নতুন বছরের শুভেচ্ছা জানানো শুরু করেছেন কেউ কেই। আর এরইমধ্যে গত দুদিন ধরে অনেকেই ফেসবুক ম্যাসেঞ্জারে নানা ধরনের লিংকযুক্ত শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। wish-you.co, wish4u.co, my-love.co বা এমন লিঙ্ক থেকে মেসেজ পাঠানো হচ্ছে। যা অনেকেই মেসেঞ্জারে ফরোয়ার্ড করছেন অন্য বন্ধুদের। তবে সবচেয়ে বেশি যে লিংকটি ফেববুকে বিভিন্নজনের টাইমলাইনে দেখা গেছে বা ম্যাসেঞ্জারে পাচ্ছেন বলে জানিয়েছেন সেটি হলো - ‘আই অ্যাম সেন্ড ইউ’ লেখা একটি লিংক। তথ্য সুরক্ষার জন্য এ ধরনের লিংক ফরোয়ার্ড না করাতে সতর্কবার্তা দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য একটি স্প্যাম্প লিংক ফরোয়ার্ড করা হচ্ছে। যার মধ্য দিয়ে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একটি চক্র।
একজন বিশেষজ্ঞ জানিয়েছেন- একটি চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন- হ্যাকাররা বিশেষ কোনো দিন যেমন নববর্ষ, জন্মদিন ইত্যাদিকে উপলক্ষ করে এই ধরনের ক্ষতিকারক লিংক পাঠিয়ে থাকে। আর এসব লিংকে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্যাদি হাতিয়ে নেয় হ্যাকাররা। এমনকি হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে ।
ছবিটির মতো লিংক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ