Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন উদয় সাহা



উত্তরের গুণী সুজন উদয় সাহা 
শুভাশিস দাশ 

' শব্দ থেকে শব্দে , পঙক্তি থেকে পঙক্তি তে টান টান কবিতা বোধ । যাঁর কবিতা পড়লে কিছুক্ষণ আটকে থাকতে হয় ভাবনার ট্রাফিক জ্যামে তিনি এই সময়ের কবি উদয় সাহা । 
তোর্সার পারে আমাদের রাজনগর কোচবিহারের যে কজন আজ উত্তরের সাহিত্য অঙ্গনে উঠে আসছেন তাঁদের মধ্যে কবি উদয় সাহা একজন । সময়ের সাথে কবি তাঁর নিজস্ব ভাবনাকে যে ভাবে উপস্থাপন করেন তা তাঁকে আলাদা ভাবে চিনিয়ে দেয় । কবি উদয় সাহা ভীষণ স্পষ্ট করে উচ্চারণ করেন সত্য কে , যা আজ সত্যিই বিরল । 
সম্প্রতি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ' পেজমার্ক ' কবিতার পরিমণ্ডলে আলোড়ন তুলেছে । 
ওয়েব ম্যাগ , লিটিল ম্যাগ এবং দৈনিকের সাহিত্য সংস্কৃতির পাতায় নিয়মিত লিখছেন উদয় । 
শিক্ষকতার গুরু দায়িত্ব সামলে বাকী সময়টা কবিতা চর্চা তেই মগ্ন থাকেন কবি উদয় সাহা । 
তাঁর কবিতার ঘ্রাণ ছড়িয়ে পড়ুক বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এই কামনা রইলো ।


like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code