Latest News

6/recent/ticker-posts

Ad Code

মসজিদের জন্য দেওয়া হবে বিকল্প জায়গা-বলল সুপ্রিম কোর্ট


pic source:ani
অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধানবিচারপতি, আধঘন্টা সময় লাগবে, জানালেন প্রধানবিচারপতি। তিনি আরও জানালেন ঐক্যমতেই পুরো রায়। মসজিদের নীচে কোনও নির্মাণ ছিল,তবে তা নির্দিষ্ট করে জানায়নি অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বলল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ফাঁকা জায়গায় মসজিদ তৈরি হয়নি। শেষবার নমাজ হয়েছিল ১৯৪৯ সালের ডিসেম্বরে, বললেন প্রধানবিচারপতি।


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ফাঁকা জমিতে বিতর্কিত কাঠামো তৈরি হয়নি।

প্রমাণ পাওয়া গিয়েছে, হিন্দুরা এখানে প্রার্থনা করতেন বাইরের জমিতে।

সুন্নিদের দাবি, নমাজ পড়া হত বাবরি মসজিদ ধ্বংসের আগে পর্যন্ত।

বাইরের জমিতে হিন্দুদের পুজো করার ধারাবাহিক নিদর্শন পাওয়া গিয়েছে।
মসজিদের জন্য দেওয়া হবে বিকল্প জায়গা, কেন্দ্রকে তিন মাসের মধ্যে তৈরি করতে হবে ট্রাস্টি: সুপ্রিম কোর্ট

কেন্দ্রকে সুপ্রিম কোর্ট জানাল, তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে হবে।

বিতর্কিত জমি ওই ট্রাস্টকে দেওয়া হবে মন্দির নির্মাণের জন্য। সুন্নি ওয়াকফ বোর্ড পাবে পাঁচ একর জমি। আজ এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।


বিস্তারিত আসছেঃ



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code