Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপির প্রার্থী তালিকায় চমক! ভবানীপুর ও নন্দীগ্রামে লড়বেন শুভেন্দু, খড়গপুর সদরে ফিরলেন দিলীপ

বিজেপির প্রার্থী তালিকায় চমক! ভবানীপুর ও নন্দীগ্রামে লড়বেন শুভেন্দু, খড়গপুর সদরে ফিরলেন দিলীপ

BJP candidate list West Bengal 2026, Suvendu Adhikari Nandigram Bhabanipur, Dilip Ghosh Kharagpur Sadar, West Bengal Assembly Election 2026 BJP candidates, বিজেপি প্রার্থী তালিকা, নির্বাচন ২০২৬, সংবাদ একলব্য
বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১৪৪টি আসনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার বিকেলে দিল্লির সদর দপ্তর থেকে এই আংশিক তালিকা প্রকাশ করা হয়। ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে এই প্রার্থী তালিকায় বেশ কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। একুশের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়ে তিনি এবারও নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে শুধু নন্দীগ্রাম নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও পদ্ম প্রতীকে লড়াই করবেন শুভেন্দু। অন্যদিকে, দলের আদি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর পুরনো কেন্দ্র খড়গপুর সদরে ফিরিয়ে আনা হয়েছে। গত লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র বদল নিয়ে যে অভিমান তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে দল তা মেটানোর চেষ্টা করল বলে মনে করা হচ্ছে। এছাড়াও আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ এবং বরানগরে সজল ঘোষের মতো পরিচিত মুখদের উপরই ভরসা রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে প্রথম দফার এই তালিকায় অর্জুন সিং বা হিরণ চট্টোপাধ্যায়ের নাম নেই।

একনজরে বিজেপির প্রকাশিত ১৪৪ আসনের প্রার্থী তালিকা:

  • কোচবিহার উত্তর (এসসি): শ্রী সুকুমার রায়
  • শীতলকুচি (এসসি): শ্রীমতী সাবিত্রী বর্মন
  • দিনহাটা: শ্রী অজয় রায়
  • তুফানগঞ্জ: শ্রীমতী মালতী রাভা রায়
  • কুমারগ্রাম (এসটি): শ্রী মনোজ কুমার ওরাওঁ
  • কালচিনি (এসটি): শ্রী বিশাল লামা
  • আলিপুরদুয়ার: শ্রী পরিতোষ দাস
  • ফালাকাটা (এসসি): শ্রী দীপক বর্মন
  • ডাবগ্রাম-ফুলবাড়ি: শ্রীমতী শিখা চ্যাটার্জি
  • নাগরাকাটা (এসটি): শ্রী পুনা ভেংরা
  • মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি): শ্রী আনন্দময় বর্মন
  • শিলিগুড়ি: ড. শংকর ঘোষ
  • ফাঁসিদেওয়া (এসটি): শ্রী দুর্গা মুর্মু
  • গোয়ালপোখর: শ্রী সরজিৎ বিশ্বাস
  • চাকুলিয়া: শ্রী মনোজ জৈন
  • করণদিঘি: এডভোকেট বিরাজ বিশ্বাস
  • কালিয়াগঞ্জ (এসসি): শ্রী উৎপল মহারাজ
  • রায়গঞ্জ: শ্রী কৌশিক চৌধুরী
  • কুশমন্ডি (এসসি): শ্রী তাপস চন্দ্র রায়
  • কুমারগঞ্জ: শ্রী সুভেন্দু সরকার
  • বালুরঘাট: শ্রী বিদ্যুত রায়
  • তপন (এসটি): শ্রী বুধরাই টুডু
  • গঙ্গারামপুর (এসসি): শ্রী সত্যেন্দ্রনাথ রায়
  • হরিরামপুর: শ্রী দেবব্রত মজুমদার
  • হবিবপুর (এসটি): শ্রী জোয়েল মুর্মু
  • গাজোল (এসসি): শ্রী চিন্ময় দেব বর্মন
  • চাঁচল: শ্রী রতন দাস
  • মালতীপুর: শ্রী আশিষ দাস
  • রতুয়া: শ্রী অভিষেক সিংঘানিয়া
  • মানিকচক: শ্রী গৌর চন্দ্র মন্ডল
  • মালদহ (এসসি): শ্রী গোপাল চন্দ্র সাহা
  • মোথাবাড়ি: শ্রী নিবারন ঘোষ
  • সুজাপুর: শ্রী অভিরাজ চৌধুরী
  • সুতি: শ্রী মহাবীর ঘোষ
  • রঘুনাথগঞ্জ: শ্রী সুরজিত পোদ্দার
  • লালগোলা: শ্রী অমর কুমার দাস
  • ভগবানগোলা: শ্রী ভাস্কর সরকার
  • মুর্শিদাবাদ: শ্রী গৌরী শংকর ঘোষ
  • রেজিনগর: শ্রী বাপন ঘোষ
  • বেলডাঙ্গা: শ্রী ভরত কুমার ঝাওয়ার
  • বহরমপুর: শ্রী সুব্রত মিত্র
  • হরিহরপাড়া: শ্রী তন্ময় বিশ্বাস
  • নওদা: শ্রী রাণা মন্ডল
  • ডোমকল: শ্রী নন্দ দুলাল পাল
  • জলঙ্গী: শ্রী নবা কুমার সরকার
  • করিমপুর: শ্রী সমরেন্দ্রনাথ ঘোষ
  • পলাশীপাড়া: শ্রীমতী অনিমা দত্ত
  • কালীগঞ্জ: শ্রী বাপন ঘোষ
  • রাণাঘাট উত্তর পশ্চিম: শ্রী পার্থসারথী চ্যাটার্জি
  • রাণাঘাট উত্তর পূর্ব (এসসি): শ্রী অসীম বিশ্বাস
  • চাকদহ: শ্রী বঙ্কিম চন্দ্র ঘোষ
  • হরিণঘাটা (এসসি): শ্রী অসীম কুমার সরকার
  • বসিরহাট উত্তর: শ্রী নারায়ণ চন্দ্র মন্ডল
  • বাদুড়িয়া: শ্রী সুকৃতি সরকার
  • আমডাঙা: শ্রী অরিন্দম দে
  • নৈহাটি: শ্রী সৌমিত্র চ্যাটার্জি
  • ভাটপাড়া: শ্রী পবন কুমার সিং
  • বরানগর: শ্রী সজল ঘোষ
  • দেগঙ্গা: শ্রী তরুণ কান্তি ঘোষ
  • বাসন্তী (এসসি): শ্রী বিকাশ সর্দার
  • কুলতলী (এসসি): সুশ্রী মাধবী মহালদার
  • পাথরপ্রতিমা: শ্রী অসিত কুমার হালদার
  • কাকদ্বীপ: শ্রী দীপাঙ্কর জানা
  • রায়দিঘি: শ্রী পলাশ রাণা
  • দাসপুর: শ্রী তপন দত্ত
  • ঘাটল (এসসি): শ্রী শীতল কপাট
  • চন্দ্রকোনা (এসসি): শ্রী সুকান্ত দলুই
  • শালবনী: শ্রী বিমান মাহাতো
  • কেশপুর (এসসি): শ্রী সুভেন্দু সামন্ত
  • বিনপুর (এসটি): ডা. প্রণত টুডু
  • বান্দোয়ান (এসটি): শ্রী লবসেন বাস্কে
  • বলরামপুর: শ্রী জলধর মাহাতো
  • মানবাজার (এসটি): শ্রীমতী ময়না মুর্মু
  • কাশীপুর: শ্রী কমলকান্ত হাঁসদা
  • পারা (এসসি): শ্রী নদিয়ার চাঁদ বাউরি
  • রঘুনাথপুর (এসসি): শ্রীমতী মামনি বাউরি
  • শালতোড়া (এসসি): শ্রীমতী চন্দনা বাউরি
  • ছাতনা: শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়
  • রানীবাঁধ (এসটি): শ্রী ক্ষুদিরাম টুডু
  • রায়পুর (এসটি): শ্রী ক্ষেত্র মোহন হাঁসদা
  • তালডাংরা: শ্রী সৌভিক পাত্র
  • বরজোড়া: শ্রী বিলেশ্বর সিনহা
  • ওন্দা: শ্রী অমরনাথ শাখা
  • কোতুলপুর (এসসি): শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার
  • ইন্দাস (এসসি): শ্রী নির্মল কুমার ধাড়া
  • সোনামুখী (এসসি): শ্রী দিবাকর ঘরামি
  • রায়না (এসসি): শ্রী সুভাষ পাত্র
  • জামালপুর (এসসি): শ্রী অরুণ হালদার
  • মন্তেশ্বর: শ্রী সৈকত পাঁজা
  • বর্ধমান উত্তর (এসসি): শ্রী সঞ্জয় দাস
  • ভাতার: শ্রী সৌমেন করফা
  • কেতুগ্রাম: শ্রী অনাদি ঘোষ (মথুরা)
  • আউশগ্রাম (এসসি): শ্রীমতী কলিতা মাঝি
  • পাণ্ডবেশ্বর: শ্রী জিতেন্দ্ৰ কুমার তিওয়ারি
  • দুর্গাপুর পূর্ব: শ্রী চন্দ্র শেখর ব্যানার্জী
  • দুর্গাপুর পশ্চিম: শ্রী লক্ষণ চন্দ্র ঘোড়ুই
  • জামুরিয়া: ড. বিজন মুখার্জী
  • আসানসোল দক্ষিণ: শ্রীমতী অগ্নিমিত্রা পল
  • আসানসোল উত্তর: শ্রী কৃষ্ণেন্দু মুখার্জী
  • কুলটি: শ্রী অজয় কুমার পোদ্দার
  • দুবরাজপুর (এসসি): শ্রী অনুপ কুমার সাহা
  • সিউড়ি: শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
  • বোলপুর: শ্রী দিলীপ কুমার ঘোষ
  • নানুর (এসসি): শ্রী খোকন দাস
  • ময়ূরেশ্বর: শ্রী দুধ কুমার মন্ডল
  • হাঁসন: শ্রী নিখিল ব্যানার্জী
  • ক্যানিং পূর্ব: শ্রী অসীম সপুই
  • ডায়মন্ড হারবার: শ্রী দীপক কুমার হালদার
  • বিষ্ণুপুর (এসসি): শ্রী অগ্নীশ্বর নস্কর
  • বজবজ: ড. তরুণ কুমার আদক
  • মেটিয়াবুরুজ: শ্রী বীর বাহাদুর সিং
  • ভবানীপুর: শ্রী শুভেন্দু অধিকারী
  • রাসবিহারী: শ্রী স্বপন দাস গুপ্তা
  • হাওড়া উত্তর: শ্রী উমেশ রায়
  • শিবপুর: শ্রী রুদ্রনীল ঘোষ
  • উলুবেড়িয়া দক্ষিণ: স্বামী মঙ্গোলানন্দ পুরী মহারাজ
  • আমতা: শ্রী অমিত সামন্ত
  • ডোমজুড়: শ্রী গোবিন্দ হাজরা
  • সপ্তগ্রাম: শ্রী স্বরাজ ঘোষ
  • তারকেশ্বর: শ্রী সন্তু পান
  • পুরশুড়া: শ্রী বিমান ঘোষ
  • আরামবাগ (এসসি): শ্রী হেমন্ত বাগ
  • গোঘাট (এসসি): শ্রী প্রশান্ত দিঘর
  • খানাকুল: শ্রী সুশান্ত ঘোষ
  • পাঁশকুড়া পূর্ব: শ্রী সুব্রত মাইতি
  • পাঁশকুড়া পশ্চিম: শ্রী সিন্টু সেনাপতি
  • ময়না: শ্রী অশোক দিন্দা
  • মহিষাদল: শ্রী সুভাষ পাঁজা
  • হলদিয়া (এসসি): শ্রী প্রদীপ কুমার বিজলী
  • নন্দীগ্রাম: শ্রী শুভেন্দু অধিকারী
  • পটাশপুর: শ্রী তপন মাইতি
  • কাঁথি উত্তর: শ্রীমতী সুমিতা সিনহা
  • কাঁথি দক্ষিণ: শ্রী অরূপ কুমার দাস
  • রামনগর: শ্রী চন্দ্র শেখর মন্ডল
  • দাঁতন: শ্রী অজিত কুমার জানা
  • নয়াগ্রাম (এসটি): শ্রী অমিয়া কিস্কু
  • গোপীবল্লভপুর: শ্রী রাজেশ মাহাতো
  • ঝাড়গ্রাম: শ্রী লক্ষ্মীকান্ত সাহু
  • কেশিয়াড়ি (এসটি): শ্রী ভদ্রা হেমব্রম
  • খড়গপুর সদর: শ্রী দিলীপ ঘোষ
  • নারায়ণগড়: শ্রী রাম প্রসাদ গিরি
  • সবং: শ্রী অমল পান্ডা
  • খড়গপুর: শ্রী তপন ভুঁইয়া
  • ডেবরা: শ্রী শুভাশিষ ওম

বিধানসভা নির্বাচন এবং রাজ্য রাজনীতির সমস্ত লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code