Latest News

6/recent/ticker-posts

Ad Code

জি. পি. স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিশামত দশগ্রামে


সংবাদ একলব্য, 22 নভেম্বর: কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত, কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই অঞ্চলের সমস্ত প্রাথমিক, নিম্নবুনিয়াদী ও শিশুশিক্ষা সমূহের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো স্থানীয় টিয়াদহ নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। আজ পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী মনমোহন রায় মহাশয়। এরপর হয় শপথ বাক্য পাঠ। 

প্রতিটি বিভাগে অংশগ্রহণকারী ছোট ছোট ছেলেমেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উচ্চতা অনুযায়ী খেলোয়াড় দের তিনটি বিভাগে ভাগ করা হয়েছিলো। প্রতিটি বিভাগের বিভিন্ন ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দের পুরস্কৃত করা হয়। প্রতিটি বিভাগের পুরস্কৃত খেলোয়াড় পরবর্তী ব্লক স্তরের খেলায় অংশগ্রহনের সুযোগ পাবে।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code