পার্শ্বশিক্ষক আন্দোলনে অংশগ্রহণকারী মেদিনীপুরের এক পার্শ্বশিক্ষিকা শ্রীমতি রেবতি রাউত তিনি ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর এই অবস্থানে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাড়িতে গিয়ে মারা যান বলে সূত্রের খবর।
পশ্চিম মেদিনীপুরের এই শিক্ষিকা মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাইমারি স্কুলে চাকুরিরত ছিলেন।পার্শ্বশিক্ষকরা অনশন আন্দোলন শুরু করলে তিনিও অনশনে সামিল হয়ে অসুস্থ হয়ে পড়েন।সুস্থ হয়ে আবার আন্দোলনে ফিরে আসার জন্য বাড়িতে ফিরে যান রেবতী দেবী।সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের মধ্যে।
আজ মেখলিগঞ্জের পার্শ্বশিক্ষকরা দলমত নির্বিশেষে মৃতা পার্শ্বশিক্ষিকার স্মরণে এক স্মরণসভার আয়োজন করেন। শুধু শিক্ষক সমাজই নয় স্থানীয় সাধারণ মানুষও এই স্মরণসভায় অংশগ্রহণ করেন বলে জানান পার্শ্বশিক্ষক কৃশ্নেন্দু দেবশর্মা ।
এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন- আহ্বায়ক সুজয় সেন,ভারতীয় জনতা পার্টি থেকে সুদীপ্ত গুহ, এস ইউ সি আই থেকে রঞ্জিত রায়, এবিটিএ থেকেও কয়েকজন প্রতিনিধি ছিলেন।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ