Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লিতে দূষণের ক্ষতিকারক মাত্রা চরমে


নয়াদিল্লি: দূষণের ক্ষতিকারক মাত্রা চরমে পৌঁছনোর পর চারদিন ধরে বন্ধ থাকা দিল্লি-এনসিআর-এর সব স্কুলই খুলেছে বুধবার থেকে । দীপাবলির পর থেকে দূষণের কারণে বন্ধ ছিল দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম ও ফরিদাবাদের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল । দূষণের মাত্রা কমে গেলেও বহু এলাকায় দূষণের মাত্রা এখনও আশঙ্কাযুক্ত। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নয়ডার সেক্টর 62 এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল 158-170, গাজিয়াবাদের বিভিন্ন  এলাকায় 155, গুরুগ্রামে  122।স্কাইমেট বৈদ্যর মহেশ পালবত-এর মতে, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা আগামী ৬ ও ৭ নভেম্বর দিল্লি ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টির আশা করেছেন। তিনি বলেন, বাতাসের গতি আরও বাড়তে পারে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code