Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষ দিল্লিতে

নয়াদিল্লি: দিল্লিতে পুলিশ হেডকোয়ার্টারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন পুলিশকর্মীরা।  স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গত ২ নভেম্বর তিস হাজারি আদালতে পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ।তিস হাজারি আদালতে আইনজীবীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা এবং  পুলিশকর্মীদের উপর হামলার প্রতিবাদে সদর দফতরে জমায়েত হয়েছে কয়েকশো দিল্লি পুলিশ। বিক্ষোভের মাঝে দিল্লির পুলিশ কমিশনার আমানুয়া পট্টনায়েক বলেন, 'এটা আমাদের জন্য পরীক্ষার ঘণ্টা,সবাইকে শান্তি বজায় রেখে তাদের কর্তব্যে ফিরে আসা উচিত' ।অন্যদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী পুলিশেরা বলেছেন, 'শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে পুলিশ কমিশনারের সঙ্গে আমরা দেখা করব' ।



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code