২০১৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হবে তিন শতাংশ ইনক্রিমেন্ট৷ গেস্ট লেকচারার ও পার্টটাইম শিক্ষকদের জন্য রাজ্য সরকারের ৫০০০ টাকা করে বেতন বাড়াবে৷ আগামী পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে নয়া এই বেতন হার৷
নেতাজি ইনডোর স্টেডিয়ামে অধ্যাপকদের বিজয় সম্মিলনীতে কলেজ শিক্ষকদের জন্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর l এই বেতন ক্রম চালু হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকেই l ষষ্ঠ বেতন কমিশনের সঙ্গে যুক্ত হতে চলেছে এই বেতনক্রম l 2016 থেকে 3% হারে ইনক্রিমেন্ট, চার বছরের বর্ধিত বেতন এককালীন দান, UGC এর নিয়ম অনুযায়ী বেতনক্রম নির্ধারণ এর সঙ্গে গেস্ট লেকচারার ও পার্ট টাইম শিক্ষকদের পাঁচ হাজার টাকার বেতন বৃদ্ধির ঘোষণা করলেন আজকের এই সভা থেকে l আজকের এই সভা থেকে তিনি অধ্যাপকদের তার পাশে থাকার অনুরোধ করেছেন l 2021 এর বিধানসভার কথা উল্লেখ করে তিনি বলেন আবার তারা সরকারে আসছেন এবং সবাইকে পাশে থাকার বার্তা দেন l
মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর দর্শক আসন থেকে কোনও প্রতিক্রিয়া না পেয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘‘কি আপনারা খুশি হননি? আপনাদের দাবি তো রাজ্য সরকার সবকটাই মেনে নিল৷ দেখুন যতটা পারলাম আমরা করলাম৷ সবকিছু একসঙ্গে হয় না৷ সময় লাগে৷ আবার আমরা ২০২১ সালে আপনাদের সঙ্গে বসব৷ এখন যতটা পেরেছি করেছি৷’’
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ