Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের প্রথম উচ্চ ক্ষমতাযুক্ত 3G ন্যানো স্যাটেলাইট পাঠাচ্ছে ISRO


সংবাদ একলব্য, 20 নভেম্বর : বিশ্বের প্রথম সবথেকে বেশি ক্ষমতা সম্পন্ন ক্যামেরাযুক্ত ন্যানো স্যাটেলাইট আগামী 25 শে নভেম্বর সকাল 9:28 এ কক্ষপথে স্থাপন করতে চলেছে ইসরো l ইসরোর রকেট PSLV-XL 13 টি এই ধরণের কমার্শিয়াল ন্যানো স্যাটেলাইট নিয়ে ভূপৃষ্ঠ থেকে 509কিমি উচ্চতায় 97.5 ডিগ্রীতে পৃথিবীকে আবর্তন করবে l এটির প্রধান কাজ হবে ভারতীয় সীমানার হাই রিসোলিউশন ছবি পাঠানো,ইসরো সূত্রে জানা গেছে এটি এমন ক্ষমতাসম্পন্ন ক্যামেরা যে ভুপৃষ্টের মানুষের হাতের ঘড়ির স্পষ্ট ছবি তুলতে পারবে l এই স্যাটেলাইটের মাধ্যমে সীমান্তে উগ্রপন্থীর গতিবিধী, জম্মু কাশ্মীরে হিমস্খলনের চিত্র আগে থেকেই পাঠানো যাতে সেনারা প্রস্তুত থাকতে পারে l এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নুতন কোম্পানি NEW SPACE INDIA Ltd (NSIL) তৈরি করেছে যেটি সম্প্রতি ভারত সরকারের মহাকাশ গবেষণা দপ্তরের সাথে যুক্ত হয়েছে l



নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code