দীর্ঘ সময় পর হঠাৎ করেই এক বাসে স্বামীকে দেখতে পান স্ত্রী। দেখা হতেই বাসের মধ্যেই ওই নারী বাধিয়ে দিলেন তুলকালাম কাণ্ড।কলকাতার বর্ধমানগামী একটি বাসে এমনই একটি ঘটনা ঘটেছে। এরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ভাইরাল।
জানা গেছে, এই দম্পতি পাঁচ বছর ধরেই আলাদা থাকেন। আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ মামলাও চলছে। এই দীর্ঘ সময়ে কখনো দেখা হয়নি তাদের। আর বাসে হঠাৎ করেই দুজন মুখোমুখি হলেন। দেখা হতেই জুড়ে দিলেন তর্ক। এরপর ধস্তাধস্তি। কিছুক্ষণ পরেই স্বামীকে বেদম পেটাতে শুরু করেন স্ত্রী।
এদিকে বাসের মধ্যে এমন তুলকালাম কাণ্ডে দুজনকেই বাস থেকে নামিয়ে দেন যাত্রীরা। এরপর রাস্তায় স্ত্রী আরো আগ্রাসী হয়ে উঠেন। স্বামীকে একটি ল্যাস্পপোস্টে বেঁধেও রাখেন।পরে স্থানীয়রা থানায় খবর দিলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে স্বামী-স্ত্রী দুজনকেই থানায় নেয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ