Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমৃত্যু বসবাস


আমৃত্যু বসবাস
সুপর্ণা ভাদুড়ী

আমার চোখে তোমার আমৃত্যু বসবাস।
তাই আমি দুঃখ পেলেই কাঁদি।
সবাই বলে আমার চোখদুটো কি নদী,,যাতে অবিরাম জলের স্রোত আছড়ে পড়ে।
কেউ কি জানে,,
আমার চোখের জন্ম হয়েছিল,,
তোমাকে ঠাঁই দিতে।
এসব গোপন কথা হৃদয়ে জমিয়ে রাখাই ভালো।
কি দরকার
নিজের জলে মানুষ ভিজিয়ে!

তবে আমি হৃদয় থেকে বলছি,,
আমাতেই যেন তোমার  চিরনিদ্রা হয়--
তুমি বরং হৃদয়ের করুন চিৎকারের
একমাত্র দর্শক হও চিরকাল।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code