স্টেট ব্যাঙ্ক গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা নয়ছয়ের অভিযোগ কালমাটিতে
আরিফ হোসেন, কালমাটি, ৩১ই অক্টোবর – সাহেবগঞ্জ থানার বামনহাট কালমাটিতে স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র থেকে প্রায় ৯ লক্ষ-১০ লক্ষ টাকার নয় ছয়ের অভিযোগ উঠেছে। এদিন কালমাটি বাজার সংলগ্ন একটি গ্রাহক সেবা কেন্দ্রে সন্ধ্যাবেলা ভিড় জমায় এলাকার মানুষজন। অভিযোগ, টাকা তোলার নাম করে গ্রাহক যে পরিমান টাকা উঠাতে চায় তার থেকে বেশি পরিমাণ টাকা তুলে হাতিয়ে নেয় গ্রাহক সেবা কেন্দ্রের লোকজন।
প্রথমে বিষয়টি নজরে না আসলেও পরে নজরে আসলে প্রতারিত গ্রাহকরা সকল গ্রাহকদের নিয়ে এদিন গ্রাহক সেবা কেন্দ্রে পৌঁছায় ও গ্রাহক কেন্দ্রে কর্মরত জয়ন্ত বর্মন নামে একজনকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে ।
নিরঞ্জন অধিকারী নামের অপর কর্মরত ব্যক্তি টাকা নিয়ে নিখোঁজ বলে জানা যায়। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে, ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং জয়ন্ত বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপস্থিত গ্রাহক সমীর বর্মন জানান, “আমার ৪০০০০ টাকা ওরা আত্মসাৎ করেছে। কখনো ৫০০০ টাকা তুলতে গেলে তারা বেশি পরিমাণ টাকা তুলে ৫০০০ টাকা আমাদের দিয়ে বাকি টাকা ওরা সরিয়ে রেখেছে। প্রায় ৪০ থেকে ৫০ জন গ্রাহকের ৯ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা এভাবেই তারা চুরি করেছে”। অপর একজন গ্রাহক দিলিপ বর্মণ জানান তার ১৩০০০ টাকা এভাবে হাতিয়ে নিয়েছে ওরা। এর সুবিচার চেয়ে পথে নামবেন বলে অনেকেই হুমকি দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ