শুভাশিস দাশ : শারদীয়া পুজো আর শোলার ফুল যেন একে অপরের খুব কাছাকাছি । অবশ্য মঙ্গল চিহ্ন হিসেবে সেই পুরা কাল থেকে এই শোলার ফুল চলে আসছে । বিশেষ করে আমাদের দুর্গা পুজোর বিজয়া দশমীতে এর মূল্য অনেক । ষষ্ঠীর দিন থেকেই বাজারে উঠেছে এই শোলার ফুল সাথে কিছু সিনথেটিক ফুলও ।
চান্দামারির ফুল বিক্রেতার দেখা মিললো দিনহাটার চওরাহাটে । তাঁর কথায় এখন শোলা পাওয়াই যায় না । আর গেলেও তা নিম্ন মানের ফলে সেই নিম্ন মনের শোলা দিয়ে ফুল বানিয়ে বিক্রি করতে হচ্ছে । যদিও ফুল দেখলে মনে একটা কেমন যেন ভাব আসে ! বিসর্জনের ভাবনা এসে পড়ে । দশমীর যাত্রার বিষাদ ! তবু ফুল কিনে রাখতে সবাই ব্যস্ত !
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ