Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাখির পরিবেশ -শাহীন রায়হান

পাখির পরিবেশ
-শাহীন রায়হান (ঢাকা, বাংলাদেশ)

না ডাকে না কিচিরমিচির
বাবুই চড়ুই ময়না
মনভোলানো সবুজ টিয়া
এখন কথা কয় না।
.
বিলে ঝিলে সারস পাখি
না করে না ডাকাডাকি
দিনদুপুরে দেয় না হানা
হাটবাজারে কাকে
না দেখি না বুলবুলিটা
সবুজ পাতার ফাঁকে।
.
নেই পরিবেশ বনবনানী
পাখির অনুকূলে
নানান রকম অত্যাচারে
চড়ছে ওরা শূলে।
.
গড়তে হলে দেশকে
ঢাকতে হবে সবুজ দিয়ে
পাখির পরিবেশকে।
.
ভুলতে হবে সব অনাচার
খুলতে পাখি ডোর
কিচিরমিচির পাখির ডাকে
তবে হবে ভোর।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code