সংবাদ একলব্য, 2 অক্টোবর: দিনহাটার প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম পুজো দিনহাটা ২নং ব্লকের রানীরহাটের বারোয়ারী পুজো। এলাকার বাসিন্দারা বছরভর অপেক্ষা করে থাকে এই চারটি দিনের জন্য। এই পুজোর এবার ২৭৫ তম বছর।
কথিত আছে কোচবিহারের কোনো এক রানী এই এলাকার ঘন জঙ্গলের কিছুটা অংশ সাফাই করিয়ে হাট বসানোর ব্যবস্থা করেছিলেন। সেই থেকে এলাকার নাম হয় রানীরহাট। সেই রানীর উদ্যোগেই নাকি এই দশভুজার আরাধনা শুরু হয় তাই পুজো হয় নিয়মনিষ্ঠা সহকারে।
পুজো কমিটির তরফে বলা হয় এখানে বাহ্যিক আড়ম্বরের থেকে পুজোর নিয়মকানুনেই বেশি জোর দেওয়া হয়। এলাকাবাসী বিশ্বাস করে দেবী তাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করে, তাই এখানে দশমীতে প্রতিমার বিসর্জন হয়না। সারা বছর মন্দিরে রেখে দেওয়া হয়। এবার পুজোর চারদিন বাউল গান, ভাওয়াইয়া সঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।প্রতিবারের মতো এবারও থাকছে একাদশী উপলক্ষ্যে একদিনের মেলা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ