Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৯৫২ থেকে ভোটার লিস্ট প্রয়োজন? তাহলে শুনে নিন এখুনি

এবার অনলাইনে ১৯৫২, ১৯৫৬, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭১ ও ১৯৭৫ সালের ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নিচ্ছে আর্কাইভ দফতর। পুজোর ছুটির পরেই এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক।

সূত্রের খবর ১৯৫২-১৯৭৫ সালগুলোর মধ্যে যে 'ভোটার লিস্ট' আর্কাইভ দফতরে এসেছে সে তালিকা পাবেন আবেদনকারীরা। সার্টিফিকেট দফতরে এসেই নিতে হবে। তালিকায় নাম আছে কিনা সে বিষয়টি অনলাইনে খুঁজে নিতে পারবেন প্রার্থীরা। একইসঙ্গে সার্টিফাইড কপির জন্য আবেদনও অনলাইনে করা যাবে।
আবেদনের জন্য ফি নেওয়ার বিষয়টিও ভাবনাচিন্তা চলছে। আবেদন করার পর আর্কাইভ দফতর ২০ থেকে ৩০ দিন সময় নেবে। সেই সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করা হবে। সার্টিফিকেট নেওয়ার সময় লাগবে ৫ টাকা এবং ২ টাকা দামের কোর্ট ফি।

এই উদ্দ্যোগ প্রসঙ্গে ওই আধিকারিক বলেন, দপ্তরে কর্মী সংখ্যা খুব কম তাই এক দিনে কুড়ি থেকে ত্রিশ জনের বেশি মানুষকে সার্চিংয়ের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুজোর পরে আরো বেশি কাজের চাপ পড়বে। তাই অনলাইনে ব্যবস্থা করা হচ্ছে। তবে এখন সার্টিফাই কপি অফ ভোটারের আবেদন দপ্তরে এসে করতে হচ্ছে। তিনি বলেন, আর্কাইভ দফতরে এসে ফর্ম নিতে হবে। আবেদনকারীরা তা পূরণ করে জমা দেবে। একইসঙ্গে কুড়ি টাকা সার্চিং ফি জমা দিতে হবে। ভোটার তালিকায় নাম আছে কিনা তা জানার জন্যই এই ফি লাগবে। আবেদনকারীদের ভোটার তালিকায় নাম খুঁজতে হবে। তালিকায় নাম থাকলে সিরিয়াল নাম্বার ফাইল নাম্বার লিখে জমা দিতে হবে দফতরে। দফতরে সেই ফাইল নম্বর দেখে তা টাইপ করে সার্টিফিকেট প্রস্তুত করবে। সার্টিফিকেট তোলার জন্য আবেদন কারীরা কুড়ি থেকে ত্রিশ দিনের মধ্যে সার্টিফিকেট নেওয়া যাবে। সার্টিফিকেট নেওয়ার দিনে কোর্ট ফি স্টাম্পের সঙ্গে পাঁচ টাকা লাগবে।

আবেদনকারী নিজে আসতে না পারলে যে আসবেন তার ঐ সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। বাবা বা মায়ের সার্টিফিকেট নিতে এলে ছেলে বা মেয়ে ভোটার কার্ড সঙ্গে আনবেন। দূর সম্পর্কের হলে ডকুমেন্ট এর পাশাপাশি অথরালাইজড লেটার আনতে হবে। কলকাতার মল্লিক বাজার সংলগ্ন কলামন্দির এর বিপরীত দিকে অর্থাত্‍ শেক্সপীয়ার সরণিতে ডাইরেক্টরেট অফ আর্কাইভ স্টেট-এর দফতরে এসে আবেদন জমা দেওয়া ও সার্টিফিকেট পাবেন আবেদনকারীরা।

প্রয়োজনীয় তথ্যের জন্য- ২২৪১১০৪৪ /২২৪১৩৯৬৬/২২১৪১৩৩৯/২২৮১০০৬১ অথবা wb.state.archives@gmail.com এর মাধ্যমে অথবা http://wbsadte.gov.in ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

( সৌজন্যে: দৈনিক পুবের কলম)
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code