Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহাসপ্তমীতে গরীব, দুঃস্থদের বস্ত্রদান করলো খট্টিমারী বিজেপি

 আরিফ হোসেন, খট্টিমারী, ৫ই অক্টোবর: বুড়িরহাটের খট্টিমারী এলাকার বিজেপি এর উদ‍্যোগে এদিন গরীব দুঃস্থদের দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরন করেন। উপস্থিত ছিলেন মন্ডল সদস‍্য বিনয় রায়, বুথ সভাপতি গৌতম রায় ও সঞ্জিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নারায়ন বর্মন, মিঠুন সরকার, দেবাশীষ বর্মন, তপন বর্মন প্রমুখ। মহাসপ্তমীর দিন দুপুর ২টা নাগাদ এই অনুষ্ঠানের সূচনা হয়। গরীব দুঃস্থ মানুষেরা যেন পূজোর আনন্দ উপভোগ করতে পারে, সকলের সাথে মিলেমিশে আনন্দ উল্লাসে পূজা কাটাতে পারে এই আশা নিয়ে এনাদের পাশে দাড়ালেন খট্টিমারী বিজেপি সংগঠন। এতে খুব খুশি সাধারন মানুষসহ গরীব দুঃস্থ মানুষেরা। উপস্থিত মিঠুন সরকার জানান, আমরা সবাই মানুষ। এক শ্রেণির মানুষ আনন্দ করবে আর এক শ্রেণির মানুষ এই আনন্দ থেকে বিরত থাকবে। এটা দেখে কখনোই ভালো লাগে না। তাই আমরা বস্ত্রদানের মধ‍্য দিয়ে সকলেই খুশিতে পূজা কাটানোর ব‍্যবস্থা করলাম। এতে আমরা যেমন খুশি ওরাও তেমন খুশি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code