Latest News

6/recent/ticker-posts

Ad Code

শাহানাজ পারভীনের পাশে এসে দাড়ালো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন্



মধুসূদন রায়, ময়নাগুড়ি, ১৮ই অক্টোবর : আজ ধুপগুড়ি বাড়োঘরিয়ার শাহানাজ পারভীনের পাশে এসে দাড়ালো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন্। জানা যায় অনেক দিন ধরে রোগে আক্রান্ত ধুপগুড়ি বাড়োঘরিয়ার শাহানাজ পারভীন।  বিগত কয়েক দিন ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন। রক্তের প্রচণ্ড ঘাটতি হয়েছে তার। 
আজ প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে  রক্ত দান করেন প্রয়াস সাথীর সক্রিয় মেম্বার ও একনিষ্ঠ সমাজ কর্মী হুমায়ুন রসিদ। প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি তমাল প্রধান জানান আজকে  আমরা প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে  শাহানাজ পারভীনকে রক্ত দান করি এবং তাকে  আশ্বাস দেই আরও যদি রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা  আরও বেশি রক্ত সংগ্রহ করে দেবো।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code