১৮ রাজ্যের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার৷ হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর চলছে সরকার দখলের লড়াই৷ ১৮ রাজ্যে উপনির্বাচনের ঝক্কি সামলে এবার বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন৷
আজ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী২৫ নভেম্বর বাংলার ৩ কেন্দ্রে উপনির্বাচন হবে৷ খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে৷ আগামী ২৮ নভেম্বর উপনির্বাচনের ফলাফল প্রকাশ করবে কমিশন৷ আগামী ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলবে৷ ১১ নভেম্বর নাম প্রত্যাহারের শেষ দিন৷ ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে৷ ৩০ নভেম্বরের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ