বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন শারিরীক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে রয়েছেন তিনি। জানা গিয়েছে, লিভার সংক্রান্ত সমস্যা নিয়েই তিনি হাসপাতালে শেষ তিনদিন থেকে ভর্তি রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, 'তিনি তাঁর রুটিন চেক-আপের জন্য ভর্তি হয়েছেন। এই মুহূর্তে তিনি ভালো আছেন, ভয়ের কোন কারণ নেই। ডাক্তার তাঁকে বিশ্রাম নিতে বলেছেন।' হাসপাতালের এই রিপোর্টে বলা হয়েছে, বচ্চন পরিবারের সকলেই তাঁর সঙ্গে মাঝেমাঝেই দেখা করতে আসছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ