Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দে আবার উত্তপ্ত বাসন্তী


শঙ্কর পাণ্ডে, বাসন্তী, ২২ অক্টোবর: গোষ্ঠী দ্বন্দ্ব যেন থামছেই না বাসন্তীতে, ক্রমশ আরো ভয়ঙ্কর রুপ নিচ্ছে বাসন্তীর মফস্বল থেকে প্রত্যন্ত গ্রাম। অনবরত শুধু রক্তক্ষয়ী সংগ্রামে মেতে উঠেছে তৃণমূলের দুই গোষ্ঠী, কিন্তু  এতে কি শাস্তি ফিরবে?প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০১১ সালে পালা বদলের পর বাসন্তীর জনসাধারণ স্বপ্ন দেখেছিলো এবার হয়তো শান্তি ফিরবে কিন্তু  বাসন্তীর জনসাধারণের কাছে শান্তি আজও স্বপ্ন রয়ে গেছে।ঠিক যেমন টা ঘটলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য সামির সরদারের উপরে, মোটর সাইকেলে চড়ে নিজের বাড়ি ঢেকিবেড়ে থেকে আসছিল চুনাখালি গ্রাম পঞ্চায়েতে,ঠিক মম্হদ খাঁর বাড়ির কাছাকাছি আসতেই তার চলন্ত মোটর সাইকেলে আক্রমণ করে যুব তৃণমূলের দুষ্কৃতীরা।মোটর সাইকেল থেকে পড়ে যায় সামির সরদার। তারপর রড দিয়ে তার ডান কাঁধে আঘাত করে দুষ্কৃতীরা।এরপর মাটিতে ফেলে ব্যাপক মারধোর করে সামির সরদারকে। অবশেষে লোহার সাবল দিয়ে সামির সরদারের কোমরেও আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এই ঘটনার পরিপেক্ষিতে এলাকায়  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়,খবর দেওয়া হয় বাসন্তী থানায়। বাসন্তী থানার পুলিশ গিয়ে সামির সরদারকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। বর্তমানে ক্যানিং মহাকুমা হাসপাতালে সামির সরদার চিকিৎসাধিন।পুলিশ তদন্ত করে আগ্নেয়াস্ত্র সহ যুব তৃণমূলের ৬ জনকে গ্রেফতার করেছে। ঘটনা স্হলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকায় যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code