Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিনে কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনে মহতি উদ্যোগ





শামুকতলা, ২৬/০৯/২০১৯:
কামাখ্যাগুড়ি ভলান্টারি অর্গানাইজেশনের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন উপলক্ষে সরকারি প্রাইমারি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দিয়ে শারদীয়ার আনন্দ ছাড়িয়ে দিল আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা এলাকায়। 
এদিন তারা দুইধাপে শামুকতলায় অনুষ্ঠান করেন৷  শামুকতলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আরও তিনটা স্কুল অর্থাৎ  শান্তালপুর মিশন প্রাইমারি স্কুল, শক্তিনগর প্রাইমারি স্কুল, গান্ধী শতাব্দি হিন্দি প্রাইমারি স্কুল এর ছাত্রছাত্রীদের সমাবেশ করে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন অপরদিকে ধওলাঝোরা চাবাগান এলাকাতে আরও কিছু কচিকাঁচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে তাদের কাছে নতুন বস্ত্র নিয়ে পৌছে যান কামাখ্যাগুড়ি ভলান্টারি অরগানাইজেশনের সদস্য সদস্যরা অর্থাৎ সবকিছু মিলিয়ে প্রায় 126 জন ছাত্র-ছাত্রীদের শারদীয়া উৎসবকে তাদের কাছে আরো সৌভাগ্যময় করে তোলেন। সংস্থার সভাপতি দীপ ঘোষ ও সংস্থার সম্পাদক পার্থ প্রতিম সাহা জানান 'ধাপে ধাপে তারা আরও বিভিন্ন জায়গায় শারদীয়া উপলক্ষে কচিকাঁচাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে নতুন বস্ত্রের অনুষ্ঠান চালিয়ে যাবেন'। এছাড়াও উপস্থিত ছিলেন ওপরের 4 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দসহ অন্যান্যরা।





সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code