অমিত সরকারঃ
পিটিটিআই মামলায় সুপ্রিম কোর্টে আগেই মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার৷ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় জয় পান টিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের একাংশ৷ চলতি বছর ২৪ জানুয়ারি দেশের শীর্ষ আদালত পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের তিন মাসের মধ্যে নিয়োগ করতে নির্দেশ দেয়৷ প্রয়োজনে শূন্যপদ তৈরি করে তাঁদের নিয়োগের নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়া হয়৷
কিন্তু অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়া সত্ত্বেও মামলাকারীদের চাকরির নিয়োগপত্র দিতে গড়িমসির অভিযোগ ওঠে৷ ফের শুরু হয় মামলা৷ পরে সুপ্রিম কোর্টের তরফের সেই সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়৷ জানানো হয়, ওই দিনের মধ্যে নিয়োগ শেষ করতে হবে নিয়োগ৷
সংবাদমাধ্যমে মানিকবাবু জানিয়েছেন, টিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের দেশের শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে৷ তাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার৷ সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্য সরকার উপযুক্ত প্রার্থীদের ডেকে তাঁদের নিয়োগপত্র তুলে দেব৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ