আরিফ হোসেন, মাথাভাঙ্গা,১০সেপ্টেম্বরঃ
মনীষী পঞ্চানন বর্মার ৮৫ তম তিরোধান দিবসে রক্তদান শিবির ও খলিসামারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রস্তাবিক বিশ্ব বিদ্যালয়ের মাঠে মনীষী পঞ্চানন বর্মার ৮৫তম তিরোধান দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ব্লাড ডোনার অর্গানাইজেশন ও কোচবিহার সেন্ট জনস্ ব্লাড ব্যাঙ্ক এর সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় চলে স্বাস্থ্য শিবির। এছাড়াও এদিন ঐ এলাকায় সপ্তাহে একদিন হোমিও পরিসেবা কেন্দ্র চালু করার ব্যবস্থা করা হল। অনুষ্ঠান পরিচালনা করেন পুন্যভূমি খলিসামারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন পুন্যভূমি খলিসামারী পঞ্চানন বর্মা মেমোরিয়াল এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন, সহ সভাপতি যোগেন্দ্র নাথ রায় লস্কর, মেডিকেল সার্ভিস সেন্টারের ডাক্তার তথা মাথাভাঙ্গা হসপিটালের চক্ষু চিকিৎসক ডাক্তার মানব গুছাই, বি এম ও এইচ মাথাভাঙ্গার ডাক্তার বিমল অধিকারী, ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজা বৈদ্য ও আরও অনেকে। এরুপ পরিষেবা চালু হওয়ায় বেশ খুশি পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এই এলাকার মানুষজনের জন্য সপ্তাহে একদিন এই হোমিওপ্যাথি চিকিৎসা যথেষ্ঠ উপকারে লাগবে বলে মনে করছেন অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ