Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত- স্মৃতি ইরানি


লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হারের মুখোমুখি হওয়ার পর তৃণমূলের 'কাটমানি' ফেরত দেওয়ার কথা মনে হয়েছে। এটা নির্বাচনে পরাজিত হওয়ার ফল বলে মনে করেন কেন্দ্রীয় মহিলা, শিশুবিকাশ এবং বস্ত্রমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। 
মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করতে এসে তিনি আরও বলেন, কাটমানি ফেরত দেওয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার স্বীকার করে নিয়েছে যে তারা দুর্নীতিগ্রস্ত। স্মৃতি বলেন, এক মহিলা কাটমানি ফেরত চেয়েছিলেন। তাঁকে মারধর এবং শ্লীলতাহানি করা হয়। পশ্চিমবঙ্গে মানুষ পরিবর্তন চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে রূপায়ণে অনীহা দেখিয়েছেন।
সেই প্রসঙ্গে স্মৃতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একরোখা অবস্থান নিয়েছেন। রাজ্য সরকার কেন্দ্রের বিরূদ্ধে যাবেই, এই অবস্থান নেওয়ার ফলে রাজ্যবাসীর, মহিলা, শিশুদের ক্ষতি হচ্ছে। চাষীদেরও ক্ষতি হচ্ছে। লোকসভা নির্বাচনের ব্যাপক পরাজয়ের মুখ দেখেছে তৃণমূল। মানুষ পরিবর্তন চায়। পশ্চিমবঙ্গে এন আর সি চালু করা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন স্মৃতি।





(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজফিড থেকে সংগৃহীত) 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code