Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুর্শিদাবাদ জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা-২০১৯

দীপ রায়ঃ
প্রথম নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ),পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তর আয়োজিত ছাত্র-যুব বিজ্ঞান মেলা ২০১৯ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার  বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে।গত ২৫-২৬ শে সেপ্টেম্বর এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি স্তরেই  প্রথম স্থান অধিকার করে বেলডাঙ্গা ১ নং ব্লকের নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)।

পশ্চিমবঙ্গ সরকারের যুব ও  ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে  ছাত্র-ছাত্রীদের হাতে মেডেল,শংসাপত্র তৎসহ ২০০০/- টাকা করে তুলে দেওয়া হয়।গাইড টিচার সত্যজিৎ সামন্ত বলেন, "আমাদের পরবর্তী লক্ষ  রাজ্যস্তর "।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী মৃগাঙ্ক মৌলি বিশ্বাস বলেন"ছাত্র-ছাত্রীদের সাফল্যে আমরা সবাই আজ আনন্দিত আপ্লুত"।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code