Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্রোহ ঘোষণা ১৭টি সরকারি কর্মচারী সংগঠনের

Sangbad Ekalavya,কলকাতা: লাগামছাড়া বেতন বঞ্চনার অভিযোগ তুলে এবার রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিল ১৭টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন৷ মহার্ঘ ভাতা মেটানোর দাবি-সহ ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে ফের রাজপথে নামতে চলেছে সরকারি কর্মচারীদের একাংশ৷ কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এবার ১৭টি কর্মী সংগঠন একত্রিত হয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷


রাজ্য সরকারি কর্মচারীদের ১৭টি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত যৌথ প্রচারপত্রে সত্যেন মজুমদার জানিয়েছেন, সরকারি কর্মীরা তাঁদের নিজেদের প্রতিবাদের ভাষা জানাতে চলেছে আগামী ৪ তারিখ৷ ওই দিন মিছিল থেকে দাবি উঠবে, নতুন হারে বেতন কাঠামো, বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, স্যাটের রায় কার্যকর করার কথা৷ মিছিল থেকে বিরোধিতা করা হবে অনৈতিক বদলি৷ কোন রাজনৈতিক দলের রং ছাড়া ব্যানার পোস্টারে উল্লেখ থাকবে নিজেদের দাবি-দাওয়া৷ কয়েক হাজার সরকারি কর্মচারীর কণ্ঠস্বরে উঠবে প্রতিবাদের ধ্বনি৷ জমায়েত হবে সুবোধ মল্লিক স্কয়ারে, বেলা তিনটে নাগাদ৷ গান্ধী মূর্তির পাদদেশে শেষ হবে সভা৷ শেষে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন৷




(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code