আরিফ হোসেন, ২৫শে সেপ্টেম্বর: রাজ্যজুড়ে দিদিকে বলো কর্মসূচী চলছে জোড় কদমে। সাধারন জনগনের আবদার, ইচ্ছা, অভিযোগ জানাতে রাজ্য সরকার এই কর্মসূচীর আরম্ভ করে। এবার ২৩শে সেপ্টেম্বর কোচবিহার জেলার দিনহাটা ১নং ব্লকের ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের বড় ফলিমারী গ্রামে (6/266) দিদিকে বলো কর্মসূচী অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী অঞ্চলের বর্ষীয়ান নেতা বাপী হক ও শিক্ষক মাইনুদ্দীন মিঞা মহাশয়। এই দুই বর্ষীয়ান নেতার উপস্থিতিতে দিদিকে বলো কর্মসূচী পালিত হওয়ায় খুশি এলাকার লোকজন। এলাকার মানুষদের নির্দ্ধিয়ায় মনের কথা খুলে বলার আহ্বান জানান তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ