আবির্ভাব
বিদুষী পাল
শঙ্খ ঘন্টার আর্তনাদে,শুভলগ্নে শুভক্ষণে
তুমি নারী রূপে আবির্ভূত
যে সে নারী নও তুমি;
অসুরমর্দিনী, দশভূজা দেবীরূপে;
তোমার আবির্ভাব।
আজ কোথায় তুমি?
অসুররূপী ধর্ষকদের মর্দনকারী!
তুমি তো আসো বছর বছর,
তুমি তো তোমার নারীত্ব দেখাও না?
কোথায় তুমি আজকের নারী?
ধর্ষকমর্দিনী; বসুধাকম্পমানী।
কোথায় তুমি? জাগাও তোমার নারীত্ব!
কোথায় তোমার তেজালো আগুনের শক্তি?
পৃথিবী আজ তোমার মতো কাউকে চায়...
তুমি জাগবে কবে?
কবে দেখাবে তোমার মহিমা?
তোমার জন্য অপেক্ষারত আজকের সমাজ,
তুমি জাগো; জাগাও তোমার শক্তিকে
দেখাও তোমার শান্ততার মাঝের প্রবল শক্তিকে,
পৃথিবী চায় তোমায়,
তুমি আবার দেবীর মতো দেখাও তোমার আবির্ভাব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ