সংবাদ একলব্যঃ রানাঘাট স্টেশনে 'এক প্যার কা নাগমা' গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান রানু মণ্ডল, রানাঘাট থেকে তাঁর স্বপ্নের উড়ান ভেসে চলে মুম্বইতে, সেখানেই হিমেশ রেশমিয়ার সঙ্গে 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' নামে একটি সিনেমার জন্য প্লে ব্যাক করেন রানু মণ্ডল। হ্যাপি হার্ডি অ্যান্ড হির' -এর 'তেরি মেরি কাহানি'-র প্রকাশ অনুষ্ঠানে বুধবার হিমেশ রেশমিয়ার সঙ্গে হাজির হন রানু মণ্ডল।সাংবাদিকদের প্রশ্নের জবাবে রানু বলেন, যাঁরা তার উপর ভরসা রেখেছেন, ভালবেসেছেন, তাঁদের ধন্যবাদ। বুধবারের সাংবাদিক বৈঠকে বেশ খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন হিমেশ রেশমিয়া।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ