Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘জামাত’ সন্দেহে গ্রেফতার ১



কলকাতা: 

পুজোর আগে বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উল-মুজাহিদিন -র সঙ্গে জড়িত সন্দেহে এক সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সোমবার এই খবর জানান কলকাতা প্রশাসনের এক উচ্চপদস্থ অফিসার।

তাঁর কথায়, গোপন সূত্রে খবর পেয়ে বাগমারির ক্যানাল ইস্ট রোড সংলগ্ন গজনবি ব্রিজের কাছ থেকে অভিযুক্ত মহম্মদ আবুল কাশেম ওরফে কাশেমকে গ্রেফতার করে পুলিশের একটি দল।

তিনি আরও জানান, "আমরা তার থেকে বেশ কিছু আপত্তিকর নিবন্ধ ও প্রচারপত্র উদ্ধার করেছি। আপাতত তাকে জেরা করা হচ্ছে সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে। পাশাপাশি, খবর নেওয়া হচ্ছে কলকাতায় এই নিষিদ্ধ সংগঠন কোনোভাবে জাল বিস্তার করেছে কিনি।" প্রসঙ্গত, আগামী মাসে দুর্গাপুজো। হিন্দু তথা বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে শহর মাতবে আনন্দে। সেই সময় জামাত কোনও নাশকতার ছক কষছে কিনা, সেদিকও খতিয়ে দেখছে প্রশাসন।




(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code