Latest News

6/recent/ticker-posts

Ad Code

বনধ ঘিরে অশান্তি, বিজেপি-তৃণমূল সংঘর্ষ ব্যারাকপুরে



ব্যারাকপুর, 2 সেপ্টেম্বর : BJP-র ডাকা বনধে বিক্ষিপ্ত অশান্তি ব্যারাকপুরে ৷ বনধ ঘিরে ফের BJP-তৃণমূল সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷ পাশাপাশি পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় অবরোধকারীদের ৷ গতকাল সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা 12 ঘণ্টার বনধ ডাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ অভিযোগ, তৃণমূল বনধের বিরোধিতায় রাস্তায় নামলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷আজ সকাল থেকে 12 ঘণ্টার বনধের সমর্থনে ব্যারাকপুর ঘোষপাড়া রোডে বিভিন্ন এলাকায় অবরোধ করে বনধ সমর্থনকারীরা ৷ ব্যারাকপুর ব্রিজের সামনেও বনধের সমর্থনে অবরোধ চলে ৷ বনধের প্রতিবাদে সরব হয়ে রাস্তায় নামে তৃণমূল ৷ তখনই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ জখম হন সাত BJP কর্মী ৷ তাঁদের ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ অশান্তি এড়াতে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ৷ অন্যদিকে, শ্যামনগর পোস্ট অফিসের মোড়েও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বনধ সমর্থনকারীরা ৷ পুলিশ পথ অবরোধ তুলতে এলে তাদের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের হাতাহাতি হয় ৷ এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন অবরোধকারীকে আটক করে ৷




(সংবাদ একলব্য এই  সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code