সংবাদ একলব্য, দিল্লীঃ উন্নাও ধর্ষণ কান্ডে নাম জড়ালো যোগী রাজ্যের বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের। বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারকে তিনদিনের জেলহেফাজতে নিলো সি বি আই।গত বুধবার উওরপ্রদেশের নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত এই বিজেপি বিধায়ককে তিনদিনের হেফাজতে নেয় সি বি আই।
ওই নাবালিকাকে কাজ দেবার নাম করে ২০১৭ সালের ৪জুন নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের বিরুদ্ধে নাবালিকা ও তার পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালে ধর্ষিতার বাবার বিরুদ্ধে বিধায়কের অঙ্গুলি হেলনে অস্ত্র আইনে মিথ্যা মামলার অভিযোগ দায়ের করে পুলিশ।গত ৩রা এপ্রিল এই অভিযোগ দায়ের হলে ৫ই এপ্রিল ধর্ষিতার বাবাকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের প্রচন্ড লাঠির আঘাতে জেলখানায় ধর্ষিতার বাবার মৃত্যু হয় ,যা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মৃতের শরীরে বহু আঘাতে চিহ্ন ছিলো। আজ সন্ধ্যায় দিল্লী ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাসে নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বিজিপি বিধায়কের শাস্তির দাবিতে ছাএ ছাএীরা মোমবাতি মিছিল করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ