![]() |
| pic source: internet |
সমপ্রতি যে ঘটনা আমাদের ভাবিয়ে তোলে সেটি বড় বেদনার । স্টেশনের প্লাটফর্মে ঘুমিয়ে থাকা মায়ের কোল থেকে শিশু অপহরণ করে ধর্ষণ করা হয় শিশু টিকে তারপর তাকে হত্যা করা হয় ।
পুরুলিয়ার ঝালদা র বাসিন্দা ওই শিশু । এই ঘটনায় দুই অভিযুক্ত কে পুলিশ গ্রেপ্তারি করেছে ।
এই ঘটনার পিছনে কী আছে সেই প্রসঙ্গ উহ্য রেখে প্রথমেই যে কথা বলতে হয় সেটা হলো দেশের পরিস্থিতি কী বদল হবে না যেখানে শিশুরা বার বার আক্রান্ত হচ্ছে ?
অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশ বড়ই বিচিত্র । নইলে এই সব জঘন্য কাজের সাজা কেন মৃত্যুদণ্ড হয় না । আর যে কারণে আইনের ফাঁক গলিয়ে দোষীরা অনেক সময় কম সাজা পায় এবং অবশেষে মুক্তি ।
আমাদের মানবিক বৃত্তি গুলো আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতে পারেন ? না ! এই অস্থির সময়ে বৃহত গনতান্ত্রিক ভারতে যা চলছে তা অনভিপ্রেত । রাজনীতি করতে গিয়েও যদি অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় তবে দেশের এবং জনগণের পক্ষে ক্ষতিকর । কেননা ভারতবর্ষের একতা ঐতিহ্য আছে । আসুন আমরা সবাই এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই । কেননা গণতন্ত্রে মানুষই য়ে শেষ কথা বলে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ