Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবার-পরিজনবর্গ সহ আমরণ অনশনে বসতে চলেছেন শিক্ষামিত্ররা

file picture
সংবাদ একলব্য, ১১ আগস্টঃ পশ্চিমবঙ্গ সর্ব শিক্ষা মিশনের অধীনে রবীন্দ্র মক্ত বিদ্যলয়ের প্রকল্পের মধ্যে ২০০৪ সালে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষামিত্র নিযুক্ত হয়। প্রায় ১১০টি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পাঠক্রম কেন্দ্রে  শিক্ষকতা শুরু হয় এই প্রকল্পে, যৎসামান্য সাম্মানিক ভাতায়।  শিক্ষকদের সংখ্যা প্রায় ১৮০০। পরবর্তী সময় ২০১৩ সালে মা-মাটি মানুষের সরকার আসার পর মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় রাজ্য সরকার তাদের এডুকেশান ভলেন্টিয়ার্স এ পরিবর্তিত করে সাধারণ স্কুলে নিযুক্ত করে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস মাধ্যমে তাঁরা সাধারণ স্কুলে পঠন পাঠনের কাজে যুক্ত হয়। ২০১৪ সাল থেকে এদের সাম্মানিক ভাতা বন্ধ হয়ে যায়। 
এ বিষয়ে শিক্ষমন্ত্রী, শিক্ষা সচীব, সর্বশিক্ষা মিশন আধিকারিক কে সবিস্তারে বহুবার পত্র দিলেও কোন উত্তর তাঁরা পাননি বলে অভিযোগ। তাই, আগামী ১৪/০৮/২০১৯ থেকে বিধান নগর, বিধানচন্দ্র রায়ের মূর্তির সন্নিকটে, ওয়াই চ্যানেলে অবস্থান ও আমরণ অনশনে বসতে চলেছেন তাঁরা পরিবার-পরিজনবর্গ সহ।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন-
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code