
মিহির সরকার, কলকাতা, ২৬ জুলাইঃ প্রাথমিক শিক্ষকদের নতুন গ্রেড পের অর্ডার প্রকাশিত হল আজ। কার্যকর হবে আগস্ট থেকে। প্রাথমিক শিক্ষকদের পেব্যান্ড চেঞ্জ ও নতুন গ্রেড পে যদি 3600 হয়, তবে এখন এজিস্টিং গ্রেড পে চেঞ্জ -এর নিয়ম মেনে চললে শুধু মাত্র নতুন যারা যোগ দেবেন, তাদের স্যালারি অনেকটা বাড়বে, যারা অনেকদিন চাকরি করছেন তাদের ততটা বাড়ছে না। বেশী বাড়তে পারে যদি পাইমারী শিক্ষকদের পেব্যান্ড চেঞ্জের কোনো সংশোধিত নিয়ম দেয়।
গতকাল নজরুল মঞ্চে প্রাথমিক শিক্ষকদের অনুষ্ঠানে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ইতিমধ্যেই সরকার গ্রেড পে ৩২০০ টাকা করার সুপারিশ করেছে অর্থমন্ত্রকের কাছে। চেষ্টা করা হচ্ছে সেটা আরও বাড়িয়ে ৩৬০০ টাকা করা যায় কিনা। এ দিন নির্দেশিকা জারি করে সরকার জানিয়ে দিল, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করা হয়েছে।
সেই সাথে ১৪ জন শিক্ষকের বদলির নির্দেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি হয় আজ।
সেই সাথে ১৪ জন শিক্ষকের বদলির নির্দেশ প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি হয় আজ।
এই ঘোষণার সাথে সাথেই উস্থিয়ান শিক্ষকরা, যার ১৪ দিন থেকে অনশনে ছিলেন তারা তাদের অনশন উঠিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহন করেন। শেষ হাসিটা হাসলেন উস্থিয়ানরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ