Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির উদ‍্যোগে বিজ্ঞান শিবির

আরিফ হোসেন, পূর্ব মেদিনীপুর, ২ অগাস্ট: অন্ধতা, কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতার প্রসারে পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাত কুমার কলেজে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর উদ‍্যোগে একটি বিজ্ঞান শিবিরের আয়োজনা করা হয়েছে আগামী ১৮ই আগস্ট সকাল ৯টায়। কুসংস্কার বিরোধী নাটক, প্রদর্শনী ও স্লাইড শো এর মাধ‍্যমে সচেতনতা বৃদ্ধির একটা প্রয়াস চালাবে সংস্থা। এ দিনের কর্মসূচীর উদ্বোধন করবেন কাঁথি প্রভাত কুমার কলেজের অধ‍্যক্ষ ডঃ অমিত কুমার দে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কাঁথি প্রভাত কুমার কলেজের পদার্থবিদ‍্যার অধ‍্যাপক ডঃ প্রদীপ্ত পঞ্চাধ‍্যায়ী ও দীঘা ডে জি বিদ‍্যাভবনের সহকারী শিক্ষক শ্রী নন্দগোপালপাত্র। এছাড়াও, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা ও পোস্টার অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির এরুপ উদ‍্যোগকে স্বাগতম জানিয়েছে বিভিন্ন সংস্থা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code