সংবাদ একলব্য,২আগস্টঃমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল দিতে হবে না দিল্লিবাসীকে। তিনি আরও জানিয়েছেন ২০১ থেকে ৪০০ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে রয়েছে ৫০শতাংশ সরকারি ভর্তুকিও। আগস্ট থেকে এই ঘোষণা কার্যকরী হচ্ছে।রাজ্য সরকারের 'ফ্রি লাইফলাইন ইলেক্ট্রিসিটি' প্রকল্পের আওতায় এই সুবিধা পাবে দিল্লিবাসী। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন 'এবার কেউ আর বলতে পারবেন না, ভিআইপি ও রাজনৈতিক নেতারাই সব সুবিধা পান'। উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন এই সিদ্ধান্তে দিল্লীর বহু মানুষ উপকৃত হবেন, শিক্ষা, স্বাস্থ্যের পাশাপাশি বিদ্যুতের সুবিধাও অতি প্রয়োজনীয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ