Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রো কবাডিতে দাবাং দিল্লির বিরুদ্ধে জয় পেল গুজরাত ফর্চুনজায়েন্টস


নিউজ ডেস্কঃ মুম্বইয়ের সর্দার বল্লভভাই প্য়াটেল ইন্ডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগের ম্যাচে প্রথম থেকে তুল্যমূল্য লড়াই শুরু হয় গুজরাত ফর্চুনজায়েন্টস ও দাবাং দিল্লির মধ্যে। এক সময় দুই দলের পয়েন্টই এক জায়গায় চলে আসে। কিন্তু সেখান মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে গুজরাত ফর্চুনজায়েন্টস। শেষ মুহূর্তে রোহিত, সচিন, সোনু, সুনীলদের আগ্রাসী রেইড ও কড়া ট্যাকেলের জবাব দিতে পারেননি নবীন কুমাররা। ৩১-২৬ পয়েন্টে ম্যাচ জিতে নেয় গুজরাট ফর্চুনজায়েন্টস। ম্যাচে ১৭টি রেইড পয়েন্ট ছাড়াও ১০টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে গুজরাট ফর্চুনজায়েন্টস। অন্যদিকে দাবাং দিল্লির দখলে যায় ১৩টি রেইড, ৯টি ট্যাকেল ও ২টি করে অল আউট ও এক্সট্রা পয়েন্ট।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code