Latest News

6/recent/ticker-posts

Ad Code

উদাসীন মানবিকতা-অনিমেষ

উদাসীন মানবিকতা
অনিমেষ


খাতা কলম বই
এতে আমার সুযোগ কই??
আমার বেলায়
মাঠে ঘাটে সবই তো হইচই।।

জীবন আমার নিতান্তই
অভিভাবকহীন..
আর সেই সাথেই শিক্ষাও আজ
আমার প্রতি উদাসীন।।

শিক্ষা,দীক্ষা,ধর্মে আজও
কীসের জাত - পাত??
এসবে আজও দেখা যায়
বিনিময়ের প্রভাব।।

শিক্ষা দান নয়, এতে আজ শুধু
বিনিময়ের আকাঙ্খা..
মানব ধর্মের বিলুপ্তি
বর্তমানের প্রধান শঙ্কা।।

মানবিকতা হীন এই মানব সমাজে
সকলেই ধন্য..
বিশ্ব সমাজের এই ক্রুর মানসিকতা
সত্যিই অনন্য।।

                           
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code