Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিতর্কিত ধর্মীয় প্রবক্তা জাকির নায়েককে আর আশ্রয়ে রাখতে রাজি নয় মালেয়শিয়া

সংবাদ একলব‍্য, ওয়েব ডেস্ক, ৪ আগস্টঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মহম্মদের একটি মন্তব‍্যে বলেছেন, "অন্য কোনও দেশ জাকির নায়েককে নিতে চায় না বলেই তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে।" এরুপ মন্তব‍্যে চাঞ্চল‍্য ছড়েছে। ২০১৬ সালে বাংলাদেশের ঢাকার একটি ক‍্যাফে জঙ্গি হামলায় বহু বিদেশীকে কুপিয়ে খুন করা হয়, জঙ্গিরা জাকির নায়েকের ইসলাম প্রচারিত পিস টিভি চ‍্যানেল থেকে জাকির নায়েকের ভাষন থেকেই অনুপ্রানিত হয়েছিল। পিস টিভিকে ঘিরে বিতর্কের মাঝে ২০১৬ সালেই জাকির নায়েক মুম্বই ছেড়ে সৌদি আরব চলে যান। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলে  মালয়েশিয়ায় আশ্রয় নেন। বন্ধ করা হয় পিস টিভির সম্প্রচার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই জাকির নায়েককে আশ্রয় দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের ও ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না, যার ধর্ম সম্পর্কে কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথাও পাঠানোও কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না। এর থেকেই চাঞ্চল‍্য ছড়িয়েছে। মনে করা হচ্ছে, এবার ভারতের হাতেই তুলে দেওয়া হতে পারে এই বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code