আছির আলী
তোমার একগুচ্ছ মিহি চুলের গন্ধে
নেমে আসত কত শান্ত অন্ধকার,
রাত্রির গোপনতার পাশে ঝড়ে পড়ত বেদনার নদী জল।
ভয়ঙ্কর ছন্দে জটিল সময়ে প্রাণের স্পন্দন
প্রসন্ন কুঁড়ির মতো হয়ে উঠেছে সমুজ্জ্বল।
পথ চলতে চলতে কখন যেন মধ্যরাত গড়িয়েছে
মেঘবালিকার মতো বিচলিত মন চলেছে সূর্যের খবর আনতে।
এভাবেই একটু একটু করে অন্ধকার সরে যাচ্ছে,
হাতছানি দিত এক নতুন ভোর।
আর এই নতুনের মাঝেই যেন সব বিলিন হয়ে গেল।
জোনাকির ক্ষীন আলোর মতো-
আজো দু-চোখে ভাসে তোমার অখন্ড ছবি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ