নিজস্বতা
ইভান
তোমার বিশ্বাস হবে না
যদি বলি আমি মাঝেমাঝে জোনাকি হয়ে যাই!
আলোর টুকরো হয়ে ছুটে যাই আনাচে কানাচে।
তুমি হাসবে পেট চেপে,
যদি বলি যখন সবাই ঘুমের ঘনত্বে এলিয়ে পড়ে
তখন হাজার তারার ইস্কুল বসে আমার ছাদে।
নিখোঁজ হওয়া আমার পুরনো অভ্যাস,
গাছের সবুজ আর পাহাড়ের গম্ভীরতা;
আমার পৃথিবী খুব আস্তে আস্তে ঘোরে-
কারণ তার পকেট জুড়ে নিজস্ব সরলতা।
তুমি ভাবতে পারবে না,
আমার খাতায় ভাসে একটা পালতোলা নৌকা,
লাল রঙা বিকেল কোলে নদীর সংলাপে!
তুমি শুনতে চাইবে না?
আমার দেওয়াল চারটে কতো সুন্দর কবিতা লেখে-
নিত্য নতুন রোদেলা সকাল
আর আনমনা ব্যালকনিতে।
দরজা রাখি খোলা,
এক স্বচ্ছ অপেক্ষা ভরা চোখের পাতায়-
আমাকে যদি কেউ হাত ধরে
এক নতুনত্বে নিয়ে যায়!
সংখ্যা জানা নেই সঠিক আর বেঠিকের,
অস্পষ্ট বক্র রেখা লুকিয়ে নেই এই তরল সরলতায়।
কারণ আমার সমস্ত দিন জুড়ে এক নিজস্বতা হেঁটে বেড়ায়।।
ইভান
তোমার বিশ্বাস হবে না
যদি বলি আমি মাঝেমাঝে জোনাকি হয়ে যাই!
আলোর টুকরো হয়ে ছুটে যাই আনাচে কানাচে।
তুমি হাসবে পেট চেপে,
যদি বলি যখন সবাই ঘুমের ঘনত্বে এলিয়ে পড়ে
তখন হাজার তারার ইস্কুল বসে আমার ছাদে।
নিখোঁজ হওয়া আমার পুরনো অভ্যাস,
গাছের সবুজ আর পাহাড়ের গম্ভীরতা;
আমার পৃথিবী খুব আস্তে আস্তে ঘোরে-
কারণ তার পকেট জুড়ে নিজস্ব সরলতা।
তুমি ভাবতে পারবে না,
আমার খাতায় ভাসে একটা পালতোলা নৌকা,
লাল রঙা বিকেল কোলে নদীর সংলাপে!
তুমি শুনতে চাইবে না?
আমার দেওয়াল চারটে কতো সুন্দর কবিতা লেখে-
নিত্য নতুন রোদেলা সকাল
আর আনমনা ব্যালকনিতে।
দরজা রাখি খোলা,
এক স্বচ্ছ অপেক্ষা ভরা চোখের পাতায়-
আমাকে যদি কেউ হাত ধরে
এক নতুনত্বে নিয়ে যায়!
সংখ্যা জানা নেই সঠিক আর বেঠিকের,
অস্পষ্ট বক্র রেখা লুকিয়ে নেই এই তরল সরলতায়।
কারণ আমার সমস্ত দিন জুড়ে এক নিজস্বতা হেঁটে বেড়ায়।।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ