শুভাশিস দাশ , দিনহাটা,২৪ আগস্টঃ বারো মাসের তেরো পার্বণের এই বাংলায় পার্বণ ঘিরে রয়েছে কোন না কোন মেলা । বঙ্গ সংস্কৃতির একটা অন্যতম দিক এই মেলা । শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনহাটা থানার মাঠে এক বিরাট মেলার আয়োজন করেছে দিনহাটা থানা শিববাড়ি জন্মাষ্টমী মেলা কমিটি ।
প্রতি বছরের ন্যয় এবারো এসেছে ছোটদের মনোরঞ্জনের জন্য নাগর দোলা , ট্রয় ট্রেন সহ আরো নানা আইটেম । মেলায় জিলিপি থাকবে না তা হয় ? বসেছে জিলিপির দোকান , ভেল পুরি । বাদ যায়নি ফাস্টফুড আইটেমও । বসেছে হরেক রকম সাজ সজ্জার দোকান ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ