সংবাদ একলব্য, ৯ আগস্টঃ
৩৭০ ধারা ও ৩৫এ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে কার্যত স্তব্ধ ছিল জম্মু-কাশ্মীর। জারি হয়েছিল ১৪৪ ধারা। তবে বৃহস্পতিবার, ৮ অগাস্ট কাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফ থেকে ।
আজ, ৯ অগাস্ট থেকে চালু হচ্ছে সরকারি দফতর ও স্কুল-কলেজ । সাম্বা সেক্টরের সব স্কুল খুলছে আজ থেকেই ।
এছাড়াও সব কর্মচারীদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব । জেলা, ডিভিশন ও সিভিল সচিবালয়ের প্রত্যেক কর্মীকে আজ থেকেই জরুরি ভিত্তিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । প্রত্যেকের সুরক্ষাব্যবস্থার বিষয়টি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
গতকাল দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন কাশ্মীরে শান্তি ফেরানোই মূল লক্ষ্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ