Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্যাশ্রীদের নিয়ে ক্যুইজ প্রস্তুতি, জরুরী বৈঠকে দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ B.D.O.

সংবাদ একলব্য, ২ আগস্টঃ আগামী ৮ আগস্ট ক্যুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে দিনহাটা ২ নং সমষ্টি উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। এই ক্যুইজ হবে শুধুমাত্র কন্যাশ্রীদের জন্য। ২ নং ব্লকের অন্তর্গত ১৬ টি উচ্চবিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় থেকে ৩ জন্য কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রী একটি টিম হিসাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। আজ একটি জরুরী বৈঠকে সাহেবগঞ্জ ব্লক অফিসের কনফারেন্স রুমে কন্যাশ্রীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক একথা জানান। তিনি আরও বলেন- কন্যাশ্রী প্রকল্পের প্রসারে এই ক্যুইজ কম্পিটিশনে বিষয় হিসাবে থাকবে কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি প্রকল্পের বিষয়, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ, জলসংরক্ষন প্রভৃতি।  আজ এই জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন ব্লকের অন্তর্গত ১৬ টি বিদ্যালয়ের প্রতিনিধিরা। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code